রামপালে বিএনপি’র আহ্বায়ক হাফিজুর রহমান তুহিনের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

লেখক: রাকিবুল ইসলাম সুমন
প্রকাশ: ১ বছর আগে

লা প্রতিনিধি বাগেরহাট:

বাগেরহাটের রামপালে সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উধ্যগতি অব্যাহত সন্ত্রাসী কর্মকান্ড মাদক, চাঁদাবাজি, নৈরাজ্য সৃষ্টি ও রামপাল উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, রামপাল উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক , সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির সুযোগ্য আহব্বায়ক আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন ভাই সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শান্তিপ্রিয় জনতার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ১০ মার্চ সোমবার সকাল ১১ ঘটিকার সময় রামপাল উপজেলার মডেল মসজিদ মোড় থেকে শুরু হয়ে রামপাল উপজেলা ভবন প্রদক্ষিন করে রামপাল উপজেলা মাঠ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, রামপাল উপজেলা বিএনপির
আহব্বায় আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন
উক্ত সমাবেশে প্রধান অতিথিত হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সম্মানিত সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আঃহালিম খোকোন, এ সময়ে আরো অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আঃ সালাম পাটোয়ারের বিধবা পত্নী পাটোয়ারী শীলা পারভিন, মল্লিক মিজানুর রহমান এর বিধবা পত্নী জেসমিন আরা রঞ্জু, মরহুম আশরাফ সাহেব এর বিধবা পত্নী সাবেরা জামান, শহীদ আক্তার চেয়ারম্যান এর বিধবা পত্নী সম্পা বেগম, এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও তার অংঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি বিএনপি’র জাতীয়নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম তার বক্তব্যের প্রথমে জুলাই আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রধান অতিথি আরো বলেন যে, আজ উপজেলা বিএনপি’র ত্যাগী আবায়ক আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন এর বিরুদ্ধে থানা পুলিশ মামলা নেয়। অথচ ছাত্রদলের ত্যাগী নেতা রামপাল কলেজ শাখার সদস্য সচিব আবু তালেবের ষাটোর্ধ পিতা মারাত্মক ভাবে আহত হওয়ার পরও থানা পুলিশ মামলা নেয় না। রামপালের বিভিন্ন এলাকায় হিন্দুদের বাড়ীঘর লুটপাট হয়েছে, এক শ্রেণীর সন্ত্রাসীরা হিন্দুদের মৎস্যঘের দখল করে নিচ্ছে, হিন্দু সম্প্রদায়দের নানা রকম ভয়ভীতি দিচ্ছে। অথচ এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা। এছাড়া সমগ্র রামপালের আইন শৃংলার ব্যপক অবনতি, মৎস্যঘের লুটপাট, সাধারণ মানুষের উপর নানাবিধ অত্যাচার হলেও পুলিশের কোন ভূমিকা নেই। বিগত আওয়ামী আমলে যারা বিএনপি করার কারণে অত্যাচারিত হয়েছিল, পুলিশ আজ ঐ সব ত্যাগীনেতা কর্মীর নামে মামলা দায়ের করছে। প্রধান অতিথি পুলিশের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন যে, যদি আপনারা বিএনপি’র ত্যাগী নেতা কর্মীদের হয়রাণী করে, যদি সাধারণ মানুষ পুলিশের কাছে তাদের নিরাপত্তা না পায়, তাহলে সাধারণ মানুষ পুলিশের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলবে। প্রধান অতিথি আরো বলেন যে, দ্রব্য মূল্যের উর্ধগতির কারণে জনগণ আজ দিশেহারা। অবিলম্বে বর্তমান সরকারকে তিনি দ্রব্য উর্ধগতির লাগাম টেনে ধরার আহবান জানান। এছাড়া দেশব্যাপী যে বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ন্ত্রনের ও জোর দাবী জানান। প্রতিবিাদ সভার বিশেষ অতিথি জেলা বিএনপি’র সদস্য আঃ হালিম খোকন বলেন যে, আজকে আমরা এখানে আসবো সবাইকে নিয়ে ইফতার মাহফিল করতে। কিন্তু আজ আমারা এখানে এসেছি প্রতিবাদ সমাবেশ করতে-যা খুবই দুঃখজনক। তিনি বলেন যে, আজ বিএনপি’র দুঃসময়ের কান্ডারী রামপাল উপজেলা বিএনিপি’র সভাপতি হাফিজুর রহমান তুহিন’র নামে মামলা হয়- যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। অথচ যারা এলাকায় সন্ত্রাসীর রাজত্ব কায়েম করছে, অত্যাচার করছে, তাদের কিছু হচ্ছেনা।
প্রতিবাদ সভার সভাপতি ও উপজেলা বিএনপি’র আহবায়ত আলহাজ্ব হাফিজুর রহমান তুহিন বলেন যে, বিগত আওয়ামী ফ্যাসিষ্ট আমলে এই রামপালে যখন বিএনপি’র নাম বলার কেউ ছিলোনা, তখন আমি উপজেলায় এ দলের হাল ধরেছি। প্রত্যেকটি ইউনিয়নে বিএনপি’র সংগঠনকে শক্তিশালী করেছি। অথচ আজ আওয়ামীলীগের দোসরদের দিয়ে আমার নামে মামলা দেয়া হয়েছে। এ বিচার আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম। তিনি আরো বলেন যে, উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব মোঃ জাহিদুর রহমান , যার কিছুদিন পূর্বেও ঠিকমত তার সংসার চলেনি, আজ সে ৩০ লক্ষ টাকা খরচ করে মেয়ের বিয়ে দিয়েছে। আজ জাহিদ দুটি গাড়ীর মালিক। তিনি প্রশ্ন রেখে বলেন, জাহিদ-এর এ টাকার উৎস কি ? তিনি আরো বলেন যে, মোস্তফা কামাল পাটোয়ারী (হালিম পাটোয়ারী) কয়েক মাস পূর্বে একটি মটর সাইকেল ব্যবহার করত। আজ সেও গাড়ীর মালিক। তিনি প্রশ্ন রেখে বলেন , কোথায় তারা এ অর্থ পেলেন ? তিনি আরো বলেন যে, এ এলাকায় হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষের বাড়ী-ঘর, মৎস্যঘের লুটপাট হচ্ছে। তিনি কঠোর হস্তে এ ধরনের সন্ত্রাসী কাযকলাপ ও এর সাথে যুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবী জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের বাগেরহাট জেলার সহসভাপতি সৈয়দ কুদরত এলাহী , আলহাজ্ব লাভলু ফকির , মিলন আকুনজী, আঃ ছত্তার মোল্যা, হিরক মনি, আলামনি শেখ, রফিকুল ইসলাম, মিল্লাত শেখ, ইসমাইল মোল্যা খোকন প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলহাজ্ব গোলাম সরোয়ার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হেমায়েত উদ্দিন, মহিলাদলের সভানেত্রী লুৎফুন্নেছা বেগম, কৃষকদলের সভাপতি আলম সেখ , রামপাল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শেখ ইব্রাহিম, রামপাল কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবু তালেব সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।