যুক্তরাষ্ট্র থেকে ২৫টি উড়োজাহাজ কিনছে সরকার : বাণিজ্য সচিব।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য অর্ডার দিয়েছে।রোববার (২৭ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।তিনি বলেন, “বোয়িংয়ের ব্যবসা কিন্তু যুক্তরাষ্ট্র সরকার করে না, এটি পরিচালনা করে বোয়িং কোম্পানি নিজেই।

আমরা বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার অর্ডার দিয়েছি। যেমন ভারত, ভিয়েতনাম এবং ইন্দোনেশিয়াও প্রত্যেকে ১০০টি করে অর্ডার দিয়েছে।”সচিব আরও জানান, প্রতিষ্ঠানটি তাদের সক্ষমতা অনুযায়ী এসব উড়োজাহাজ সরবরাহ করবে, তবে এতে সময় লাগবে

উল্লেখ্য, বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে রয়েছে ১৬২ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪১৯ আসনের ৪টি বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৪টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এবং ২টি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ।