মহালছড়িতে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন।

লেখক: মোঃ কাউছারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, ক্রীড়া নিয়ে এগিয়ে চল’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় ১৮ এপ্রিল, শুক্রবার বিকাল ৩টায় উপজেলার মহালছড়ি সরকারি কলেজ মাঠে বৈসাবি ফুটবল টুর্নামেন্ট সিজন-২ অনুষ্ঠিত হয়। থুইসাঅং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ, পিএসসি জোন কমান্ডার মহালছড়ি জোন। বিশেষ অথিতি ছিলেন মোঃ রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ মহালছড়ি থানা, মোঃ আনোয়ার হোসেন, সভাপতি মহালছড়ি উপজেলা বিএনপি, কালাচান চৌধুরী হেডম্যান ২৫২ নং থলিপাড়া মৌজা, , মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দিপক সেন ও সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইঞ্চ চৌধুরী , মহালছড়ি ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন। সঞ্চালনায় দায়িত্বে ছিলেন অংসুপ্ত মারমা বৈসাবি ফুটবল টুনামেন্ট আহবায়ক, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকায় থেকে ফুটবল প্রেমিক দর্শকবৃন্দ, গণমাধ্যম কর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।সমাপনী ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, খেলাধুলা জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবি তৈরি হবে না। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিকে আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি আরো সু-দৃড় হবে। খেলায় অংশ নেয় মহালছড়ি থলিপাড়া আফাসা একাদশ বনাম মুড়াপাড়া একতা ক্লাব। মুড়া পাড়া একতা ক্লাব ১-০ গোলে থলিপাড়া আফাসা একাদশকে পরাজিত করে বিজয় অর্জন করেন।