গ্লোবাল সুপার লীগে ব্যাটে বলে সাকিবের কামাল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

গ্লোবাল সুপার লীগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচে সেন্ট্রাল ডিস্ট্রিকস কে ২২ রানে পরাজিত করে সাকিবের দুবাই ক্যাপিটালস। শুরুতে দুবাই ক্যাপিটালস ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৬৪ রান করে। সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রানের ইনিংস খেলেন ৩৭ বল ফেস করে ১ ছক্কা ও ৭ চারের বিনিময়ে। জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিকস বাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করেন ২০ ওভারে। ক্যাপিটালসের হয়ে সাকিবের অগ্নিঝরা বোলিং ও চোঁখে ধরার মতো। ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৪ টি গুরুত্বপুর্ণ উইকেট। ব্যাস তাদের দল জিতে যায় ২২ রানে। ম্যাচের ম্যান অফ দ্যা ম্যাচ সাকিব আল হাসান।