মহালছড়িতে অতি ভারি বৃষ্টির কারনে পাহাড় ধস এবং নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা।

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

মহালছড়ি ‌খাগড়াছড়ি পার্বত্য জেলার গত শনিবার মধ্যরাত থেকে গতকাল দিনের বিভিন্ন সময় অতিবৃষ্টির কারণে মহালছড়ি উপজেলার নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা দিয়েছে।একই সাথে বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে ভ্যাপসা গরমের অনুভূতি হতে থাকে। জানা গেছে, গতদুই দিনভরও থেমে থেমে কখনো মাঝারি ও কখনো অতিভারি বৃষ্টি হয়েছে। ফলে মহালছড়ি উপজেলা মাস্টার পাড়া,গরু বাজার, চৌংড়াছড়ি মগ পাড়া, মাইসছড়ি বাজার ,মুবাছড়ি এলাকাসহ আরো কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। তবে এটি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি।মহালছড়ি উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, রোববার ভোরে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ধুমনীঘাট এলাকায় একটি বড় পাহাড় ধসে পড়ে। এতে মহালছড়ি ও জালিয়া পাড়ার মধ্যে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।বৃষ্টির কারণে কর্মজীবী নারী–পুরুষদের বিড়ম্বনায় পড়তে হয়। এইদিকে অতিবৃষ্টি ও পাহাড় ধসে খাগড়াছড়ি রাঙামাটি সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যায়। বাড়তি ভাড়া গুণে অনেকে বাধ্য হয়ে সিএনজি টেক্সি মোটরসাইকেল গন্তব্যস্থলে পৌঁছেন। মহালছড়ি উপজেলা ফার্নিচার মার্কেট ব্যবসায়ী মোঃ তৈয়ব আলী বলেন, দোকান খুলে বসে আছি বৃষ্টির কারণে ক্রেতা সংকট ব্যবসায় মন্দা অবস্থা বিরাজ করছে।