ভিডিপি দিবস উদযাপিত হলো শেরপুর জেলায়।

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর কর্তৃক সকাল ৯.৩০ ঘটিকায় ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ বেলুন উড়ানোর মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এছাড়াও ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৫ উপলক্ষে এই দিনে জেলা কমান্ড্যান্ট নেতৃত্বে একটি বর্ণাঢ্য  রেলী বের করা হয় ও স্বোচ্ছায় রক্তদান কর্মসূচী পালন করা হয়।
“শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা” এই মূলমন্ত্রকে সামনে রেখে ১৯৭৬ সালের এই দিনে ভিডিপি বাহিনী প্রতিষ্ঠিত হয়েছিলো।
        উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, শেরপুর উপপরিচালক জনাব মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম মহোদয়। তিনি বলেন, এ বাহিনীর সদস্যদের আধুনিক অস্ত্র প্রশিক্ষণসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে করে দেশের যেকোনো দুর্যোগের মুহুর্তে তারা কাজ করতে পারে। এ প্রশিক্ষণের জন্য বাহিনীর সদস্যরা সব সময় প্রস্তুত থাকে এবং সর্ব প্রথম তারা মাঠে নামে। দেশ ও জাতির ক্লান্তি লগ্নে যে কোনো সমস্যার মোকাবেলার জন্য তারা কাজ করে যাচ্ছে। ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা ও আর্থ-সামাজিক উন্নয়নে ভিডিপি সদস্য-সদস্যাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। এসময় বাহিনীর ঐতিহ্য, সম্মান ও মর্যাদা অক্ষুন্ন রেখে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার জন্য আহ্বান জানান তিনি। ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যরা আরো তৎপর থাকবেন।
উল্লেখ্য বিভিন্ন উপজেলা থেকে ১৫০ জন বিভিন্ন পদবীর কমান্ডারগন এই অনুষ্ঠানে যোগদান করেন।
  এ সময় জেলা আনসার ভিডিপির সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ মাসুম বিল্লাহ সাগর উপস্থিত ছিলেন, এছাড়াও সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনোয়ারা বেগমসহ বিভিন্ন উপজেলার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, প্রশিক্ষক/প্রশিক্ষিকাগণ ও বিভিন্ন পদবীর ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন ।