বিশ্বের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মেলিসা’ আঘাত হানতে যাচ্ছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিনিধি :

বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ভয়ংকর বেগে জ্যামাইকার দিকে ধেয়ে আসছে। ঘণ্টায় প্রায় ১৭৫ মাইল (২৮১ কিলোমিটার) বেগে প্রবাহিত বাতাসের কারণে এটি এখন ক্যাটাগরি-৫ ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে—যা ২০২৫ সালের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে রেকর্ড সৃষ্টি করেছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।আবহাওয়াবিদদের মতে, ‘মেলিসা’ এত দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে যে প্রচলিত সতর্কতা ও প্রস্তুতির সব কার্যক্রম প্রায় অকার্যকর হয়ে পড়েছে।

জ্যামাইকা গত এক দশকেরও বেশি সময় পর এমন এক প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে, যার তীব্রতা দেশটির ইতিহাসে অভূতপূর্ব।ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) সতর্ক করেছে, ‘মেলিসা’র তাণ্ডবে ভয়াবহ ভূমিধস, অতি প্রবল বন্যা এবং ধ্বংসাত্মক ঝড়ো হাওয়ায় দ্বীপটির বহু স্থাপনা সম্পূর্ণভাবে বিধ্বস্ত হতে পারে। ইতোমধ্যেই হাইতি ও জ্যামাইকায় তিনজন করে এবং ডোমিনিকান রিপাবলিকে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।জ্যামাইকার সরকার উপকূলীয় এলাকা থেকে বাধ্যতামূলকভাবে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

উদ্ধারকর্মীরা জরুরি প্রস্তুতি নিচ্ছেন এবং উপকূলের নাগরিকদের নিরাপদ স্থানে কিংবা আশ্রয়কেন্দ্রে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, যদি ‘মেলিসা’ বর্তমান বেগে স্থলভাগে আঘাত হানে, তবে তা জ্যামাইকার যোগাযোগব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ও সামগ্রিক অবকাঠামোকে চরম বিপর্যয়ের মুখে ফেলতে পারে।