বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্র্যান্ড জুনুন

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড জুনুন এবার বাংলাদেশে আসছে। আগামী ২ মে তারা রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে পারফর্ম করবে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনবাজ বিষয়টি নিশ্চিত করেছে।

‘ভয়েস অব জুনুন’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতে দর্শকদের এখনই টিকিট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে। টিকিট বিক্রি শুরু হয়েছে অনলাইনে, যেখানে তিনটি ক্যাটাগরিতে মূল্য নির্ধারণ করা হয়েছে। ভিআইপি আর্লি বার্ড টিকিটের দাম ৬,৯৯৯ টাকা, রেগুলার আর্লি বার্ড ৩,৯৯৯ টাকা, আর স্টুডেন্ট আর্লি বার্ড পাওয়া যাচ্ছে ১,৯৯৯ টাকায়। আগ্রহীরা গেট সেট রকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ ঢাকায় পারফর্ম করেছিল। গত ১৫ নভেম্বর ‘ঢাকা রেট্রো’ নামক অনুষ্ঠানে তারা প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করে।