নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন তাজউদ্দীন পরিবার। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে আমন্ত্রণপত্র তুলে দেন তানজিম আহমেদ সোহেল তাজ। তার সঙ্গে ছিলেন বড় বোন শারমিন আহমদ।এই তথ্য প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া একটি পোস্টে জানানো হয়েছে। পোস্টে আরও উল্লেখ করা হয়, সাক্ষাতের সময় শারমিন আহমদের লেখা ‘তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা’ বইটির একটি কপি প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে প্রদান করা হয়।
