পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ব্যবহারের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর মাধ্যমে ক্যামেরাগুলো কেনা হবে।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

বডি ক্যামেরা কিনতে কত টাকা ব্যয় হবে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ইউএনডিপির মাধ্যমে দরপত্র আহ্বান করে কেনা হবে। তারা মান ও দামের নিশ্চয়তা দেবে।’ইউএনডিপির মাধ্যমে কেনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আমরা যেমন টিকা ইউনিসেফের মাধ্যমে আনি, কারণ টেন্ডারের ঝামেলায় মান ও দামের বিষয় জটিল হয়ে যায়। ইউএনডিপি মান ও দামের নিশ্চয়তা দিলে আমাদের কারও সঙ্গে দরকষাকষির দরকার হবে না।’তিনি আরও জানান, সরকারের নিজস্ব অর্থায়নেই এই ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে। অর্থ মন্ত্রণালয় নির্বাচন খাত থেকে অর্থ বরাদ্দ দেবে।

ক্যামেরাগুলো সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে, নির্বাচন কমিশনের কাছে নয়।এছাড়া তিনি আশ্বাস দেন, জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার