নির্বাচন উপলক্ষে ৩ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে নির্বাচনী ছুটি ঘোষণা করেছে। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সরকারি ছুটিতে থাকবেন।

সরাসরি ভোটাধিকার প্রয়োগ এবং ভোট গ্রহণের সুবিধার্থে এই ছুটি প্রদান করা হয়েছে। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।