নিজস্ব প্রতিনিধি:
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার মোট ৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন— মো. আ. কুদ্দুছ ফকির, মো. নূরুল ইসলাম, মো. কামাল হোসেন, এস. এম. কামরুজ্জামান, মো. সেলিমুজ্জামান, শিকদার মো. শামীম হোসেন, মো. আব্দুল লতিফ, মো. আবু বকর সিদ্দিক এবং মোহাম্মদ মামুন অর রশিদ।প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (আইন নং ৫৭, ২০১৮) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া বিধি অনুসারে তারা অবসরজনিত সব সুবিধা পাবেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।
