নিজস্ব প্রতিনিধি:
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৩টি গুরুত্বপূর্ণ প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৩৩৩ কোটি ২৮ লাখ টাকা।বুধবার (১৭ সেপ্টেম্বর) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনুস।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৭টি নতুন প্রকল্প, ৫টি সংশোধিত প্রকল্প এবং ব্যয় বৃদ্ধি ছাড়া মেয়াদ বৃদ্ধির ১টি প্রকল্প।গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়:তথ্য আপা: তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন (২য় পর্যায়) (৩য় সংশোধিত) প্রকল্প।শিক্ষা মন্ত্রণালয়:ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়:২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয় প্রকল্প।
শাহবাজপুর-৫, ৭ ও ভোলা নর্থ-৩, ৪ মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন এবং শাহবাজপুর নর্থ-ইস্ট-১ অনুসন্ধান কূপ খনননেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পবাণিজ্য মন্ত্রণালয়:এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস (EC4J) (৩য় সংশোধিত) প্রকল্পদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়:উপকূলীয় ও ঘূর্ণিঝড়প্রবণ এলাকায় বহুমুখী আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্প (৩য় পর্যায়)বস্ত্র ও পাট মন্ত্রণালয়:শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল (১ম সংশোধিত সমাপ্তিকরণের উদ্দেশ্যে)যমুনা স্পেশালাইজড জুট অ্যান্ড টেক্সটাইল মিল (১ম সংশোধিত)স্থানীয় সরকার মন্ত্রণালয়:খুলনা পানি সরবরাহ প্রকল্প (ফেজ-২)নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কদমরসুল এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)ইন্টিগ্রেটেড সার্ভিস অ্যান্ড লাইভহুড ফর ডিসপ্লেস পিপল ফ্রম মিয়ানমার অ্যান্ড হোস্ট কমিউনিটি ইম্প্রুভমেন্ট প্রকল্পএছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প (১ম পর্যায়) এবং ঢাকার মিরপুর পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পও অনুমোদিত হয়েছে।
একনেক সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
