নিজস্ব প্রতিনিধি:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, নির্বাচনের সময় যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি সবসময় প্রস্তুত থাকবে। বুধবার (১৮ জুন) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে মে-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, দল-মত নির্বিশেষে জাতীয় স্বার্থে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে একটি সফল নির্বাচন উপহার দিতে হবে। জনগণের কল্যাণে শতভাগ নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালন করে এ প্রক্রিয়া সফল করতে হবে।অপরাধ দমনে নির্দেশনামাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার আরও বলেন, যেকোনো অপরাধের ক্ষেত্রে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করে গ্রেফতারের হার বাড়াতে হবে। ডিবি পুলিশসহ সব পুলিশ সদস্যকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।অন্যান্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ নির্দেশনাসভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ নিষিদ্ধ রাজনৈতিক দলের কার্যক্রম ও নাশকতার বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন এবং দাগী আসামিদের গুরুত্বপূর্ণ ওয়ারেন্ট তামিল বাড়ানোর কথা বলেন।অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি বাড়িয়ে ওয়ারেন্ট তামিলের হার বাড়াতে বলেন। তিনি ভাড়াটিয়াদের তথ্য হালনাগাদ করে সিআইএমএস-এ দ্রুত অন্তর্ভুক্ত করার এবং জুলাই আন্দোলনের মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনা দেন। এছাড়াও, ঝটিকা মিছিল বন্ধে থানাগুলোকে সতর্ক ও সজাগ থাকতে হবে বলে তিনি উল্লেখ করেন।যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন মে-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি, যেমন: ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।পুরস্কার বিতরণী ও উপস্থিত কর্মকর্তাগণমাসিক অপরাধ সভায় মে মাসে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার, ডিএমপির সকল থানার ওসি এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
