নাগরিক কমিটির পক্ষ থেকে পিআইও ইশতিয়াক হোসাইন উজ্জ্বলকে বিদায়ী সংবর্ধনা।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ ইশতিয়াক হোসাইন উজ্জ্বল এর বদলি জনিত কারণে নাগরিক কমিটির পক্ষ থেকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট উপহার প্রদান করা হয়েছে। (২৭ জুলাই)রবিবার বেলা বারোটায় হোসেনপুর উপজেলা কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) দলের জেলা সমন্বয়ক আলাল মিয়া, ইসলাম আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি মাওলানা কারিমুল্লাহ, তানভীর আহমেদ এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হোসেনপুরের পিআইও সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির বলেন,পিআইও ইশতিয়াক হোসাইন উজ্জ্বল স্যার হোসেনপুরে দায়িত্ব পালনকালে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সেবা নিশ্চিত করায় তিনি হোসেনপুরবাসীর হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছেন। তাঁর মতো সৎ ও মানবিক কর্মকর্তার বিদায় হোসেনপুরবাসীর জন্য এক গভীর শূন্যতা।”পিআইও ইশতিয়াক হোসাইন উজ্জ্বল বিদায়ী বক্তব্যে বলেন, হোসেনপুর আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো ছিল। এখানে যে ভালোবাসা ও সহযোগিতা পেয়েছি তা চিরকাল মনে রাখব। আমি সবসময় হোসেনপুরবাসীর কল্যাণ কামনা করি।”অনুষ্ঠান শেষে নাগরিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ খায়রুল ইসলাম ফকির পিআইও ইশতিয়াক হোসাইন উজ্জ্বলকে ক্রেস্ট তুলে দেন এবং হোসেনপুরের উন্নয়ন অগ্রযাত্রায় তার অবদানকে স্মরণ করা হয়।