নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান নতুন স্থানে তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করতে পারে। একই সঙ্গে তিনি হামাসের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি ‘ইতিবাচক মনোভাব’ দেখানোয় আগামী সপ্তাহে একটি চুক্তির আশাও প্রকাশ করেছেন। আল জাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ীভাবে’ পিছিয়ে গেছে। তবে তিনি মনে করেন, তেহরান নতুন কোনো স্থানে তাদের কর্মসূচি পুনরায় শুরু করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন যে, ইরান এখনো তাদের পারমাণবিক কর্মসূচি পরিদর্শনের অনুমতি দেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়নি।এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর দাবি করেছিল, সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ‘এক থেকে দুই বছর পেছাতে বাধ্য হয়েছে’। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পরমাণু সক্ষমতা ‘অভূতপূর্বভাবে ধ্বংস’ করা হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পারনেল এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের গোয়েন্দা বিশ্লেষণে দেখা যাচ্ছে, ইরানের কর্মসূচি কমপক্ষে এক থেকে দুই বছর পেছানো গেছে। তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে।”ট্রাম্প অবশ্য একাধিকবার দাবি করেছেন যে ইরানের পরমাণু কর্মসূচি ‘সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করা হয়েছে। তবে কিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, মূল উপাদানগুলো অক্ষত থাকায় কর্মসূচিটি কেবল ‘কয়েক মাসের জন্য বিলম্বিত’ হয়েছে।ট্রাম্পের এই মন্তব্যের পর ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে আপনার কী মনে হয়?
