দুর্গাপূজায় নিরাপত্তা: সারাদেশে র‌্যাবের ২৮১ টহল দল মোতায়েন।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশজুড়ে মোট ২৮১টি টহল দল মোতায়েন করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের মোট ৩১,৫২৬টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

প্রতিটি ব্যাটালিয়ন আগামী ৩ অক্টোবর পর্যন্ত তাদের নিজ নিজ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন রাখবে।র‍্যাব ফোর্সেস দেশজুড়ে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম চালাচ্ছে। রাজধানীতে ৯৪টি টহল দল কাজ করছে এবং অন্যান্য জেলা ও এলাকায় পুলিশের সঙ্গে সমন্বয় রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। র‍্যাব সদর দপ্তর সার্বক্ষণিক এই সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করছে।সাধারণের প্রতি র‍্যাবের আহ্বানর‍্যাব দেশের সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেছে

: * দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য পেলে দ্রুত র‍্যাব ফোর্সেসকে অবহিত করুন।

* এছাড়াও, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য র‍্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসারের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, পূর্বের বছরগুলোর মতো এ বছরও উৎসব ও উদ্দীপনার সঙ্গে দেশব্যাপী শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে এবং সবাই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। র‍্যাব ফোর্সেস অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।