আলমডাঙ্গায় মাদক ব্যবসায়ী, চোর ও ডাকাত দলের সদস্যসহ আটক-৯

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

খ,১৮ জুলাই,২০২৫(শুক্রবার) : আলমডাঙ্গা থানা পুলিশ গত শুক্রবার এক অভিযানে মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই ও ডাকাতি মামলার আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান (পিপিএম)-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
মোঃ রুবেল হোসেন (২৮), পিতা- মোঃ রেজাউল হোসেন, স্টেশনপাড়া।
মোঃ মোমিন মিয়া (২৬), পিতা- মৃত মজনু আলী, স্টেশনপাড়া।
মোঃ কামরুজ্জামান (৩৫), পিতা- মৃত আবদে আলী, গোবিন্দপুর।
মোছাঃ মুন্নি খাতুন (৫৫), স্বামী- রেজাউল হক, স্টেশনপাড়া।
মোঃ তারেক সরদার (৪০), পিতা- মৃত মধু সরদার, মুন্সিগঞ্জ।
মোঃ সাদ্দাস হোসেন (২৫), পিতা- মৃত আলতাফ হোসেন, মাতা- আমেনা খাতুন, জয়রামপুর (গাতিরপাড়া), বর্তমান ঠিকানা- স্টেশনপাড়া (শ্বশুর হাসেমের বাড়ি), দামুরহুদা।
ওমর ফারুক ওরফে মানিক (৩৮), পিতা- হাসিবুল বিশ্বাস, জুগিরহুদা।
মোঃ শাহাবুল (৪৫), পিতা- মৃত আইজুদ্দিন, মাতা- শোভারন, গোবিন্দপুর মন্ডল পাড়া।
মোঃ আব্দুস সালাম (২৬), পিতা- মৃত ফকির মাহমুদ, মাতা- জোহরা খাতুন, কার্পাসডাঙ্গা, দামুড়হুদা।
গ্রেফতারকৃতরা আলমডাঙ্গা ও দামুরহুদা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এই গ্রেফতার অভিযানের ফলে এলাকায় অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।