দূষণবিরোধী অভিযানে সাড়ে ২৫ কোটি টাকা জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

পরিবেশ দূষণ রোধে দেশব্যাপী পরিচালিত অভিযানে গত সাড়ে ছয় মাসে প্রায় ২৫ কোটি ৫০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়ে প্রায় ২ লাখ ৫০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিনও জব্দ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই বছরের ২ জানুয়ারি থেকে ১০ জুলাই পর্যন্ত বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে ২ হাজার ৮৪৬টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শুক্রবার (১১ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সরকারি বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিচালিত অভিযান:বায়ু দূষণ নিয়ন্ত্রণে, এই অভিযানে যানবাহনের অতিরিক্ত কালো ধোঁয়া, অবৈধ ইটভাটা, স্টিল মিল, ঝুঁকিপূর্ণ বর্জ্য নির্গমনকারী শিল্প প্রতিষ্ঠান, সীসা-ব্যাটারি রি-সাইক্লিং কারখানা, জলাশয় ভরাট, খোলা জায়গায় নির্মাণসামগ্রী সংরক্ষণ, টায়ার পাইরোলাইসিস এবং চারকোল কারখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। * অভিযানে ৪৮৩টি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। * ২১৬টি ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। * ১৩২টি ইটভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। * ৯১টি শিল্পপ্রতিষ্ঠানের সেবা বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। * দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। * ৬টি কারখানা থেকে সীসা গলানোর ৮ ট্রাক সরঞ্জাম জব্দ করে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান:গত বছরের ৩ নভেম্বর থেকে এই বছরের ১০ জুলাই পর্যন্ত নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে ৪৭৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। * এই অভিযানে ৯০৪টি প্রতিষ্ঠানকে ৬৭ লাখ ৪০ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে। * প্রায় ২ লাখ ৪৫ হাজার ৭০৭ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান:শব্দদূষণ নিয়ন্ত্রণে এই বছরের ১০ জুলাই ঢাকা মহানগরের মিরপুর ও কিশোরগঞ্জ জেলায় দুটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। * এতে ছয়টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। * একই দিনে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী কিশোরগঞ্জে একটি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৭.৪ কেজি পলিথিন জব্দ করা হয়। * নারায়ণগঞ্জ ও পাবনা জেলায় দুটি এনফোর্সমেন্ট অভিযানে ২টি প্রতিষ্ঠানের সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।