নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকা সহ দেশের সাতটি অঞ্চলে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পর্যন্ত ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৩ জুলাই) রাত ১১টা ৪০ মিনিট থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, পাবনা, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
