ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত।

লেখক: মোঃ মনসুর
প্রকাশ: ১ বছর আগে

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশের আয়োজনে  বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান-১০২” শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের হরসুয়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আনজুমানারা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোঃ শাহিনুল কবির। এছাড়াও বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ হেলাল বাবু, ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম ও পিও মোঃ মিজানুর রহমান প্রমূখ। উক্ত কৃষক মাঠ দিবসে জিংক ধানের উপকারিতা, মানব দেহে জিংকের  প্রয়োজনীয়তা, জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো এবং জিংক ধানের বিভিন্ন জাতের বৈশিষ্ট্য সহ ব্রিধান ১০২ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।  কৃষক মাঠ দিবসের এই অনুষ্ঠানে ১৪৬ জন কৃষক ও ১৫জন সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।