নিজস্ব প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উৎসবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। সারাদেশের মতো শেরপুর জেলায় ১৬৮ টি পূজামণ্ডপে মোট ১১৩৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এই জেলার ঝিনাইগাতি উপজেলায় ১৬ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন শেরপুর জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম।

এসময়ে উপজেলা অফিসার ও উপজেলা প্রশিক্ষক উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। দেশের সর্ববৃহৎ এই বাহিনী জাতীয় গুরুত্বপূর্ণ সবার আগে কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় চলমান শারদীয় দুর্গাপূজা উৎসবে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন আনসার ও ভিডিপি বাহিনীর সদস্যরা।
