জুলাই-আগস্ট গণহত্যাশেখ হাসিনাসহ তিনজনের রায় আজ ঘোষণা হতে পারে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল এ মামলার রায় ঘোষণার দিন ঠিক করবেন। শেখ হাসিনার পাশাপাশি আসামির তালিকায় রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

গত ২৩ অক্টোবর মামলার শুনানি শেষে ট্রাইব্যুনাল রায়ের তারিখ ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেছিল। সেদিন আদালত জানিয়েছিল, খুব শিগগিরই রায় ঘোষণা করা হবে।এই মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন, আর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক।এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্ট সেনাসদরে চিঠি পাঠানোর পর ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়।