মাদারীপুরে নিষিদ্ধ পলিথিনসহ কাভার্ডভ্যান জব্দ।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারিপুর প্রতিনিধি:

মাদারীপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নি*ষিদ্ধ পলিথিনসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকা থেকে এই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, অভিযান চলাকালে কাভার্ডভ্যানটি জ*ব্দ করা গেলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।