এখন শীতের মাঝা মাঝি সময়। গ্রাম বাংলায় ধানের মৌসুম অনুযায়ী নানান পিঠা তৈরী হয়। পিঠা তৈরির নানান উপকরন এই সময়টায় সহজেই পাওয়া যায়। সকাল হতেই আক্ষের গুড়,খেজুরের গুড় বিক্রেতারা হাক ডেকে চলে যায় বাড়ীর আঙ্গিনাদিয়ে, বাজারে গেলেই নারিকেল পাওয়া যাচ্ছে সহজেই অথবা এলাকার বড় হাটগুলোতে গেলে সমুস্ত উপকরণ পাওয়া যায় এক জায়গাতেই।
সমুস্ত উপকরন জোগাড় হয়েগেলে আত্মীয় -স্বজন, বিশেষ করে মেয়ে জামাই ডাকা হয় বাড়ীতে, যে সব মেয়েরা বাবা বাড়ি আসতে পারেনা তাদের শ্বশুর বাড়ীতে শীত মৌসুমী পিঠা পাঠাতেও ভুল করেনা। গ্রাম বাংলার মানুষের এমনই জীবন সত্যিই নান্দনিকতার বহিঃ প্রকাশ ও তাদের উৎসব পূর্ণ বিনোদনের এজীবন আসলেই ইতিহাসের কালজয়ী সাক্ষী হয়ে আছে।
তবে গ্রামীন জনগোষ্ঠীরা এই সংস্কৃতি ধরে রাখলেও শহুরে জীবনে আর দেখা মেলে না পিঠার ঘরোয়া উৎসব। শহরের মানুষেরা ফুটপাতে অথবা রেষ্টুরেন্টে পিঠা কিনে বাড়ীতে পরিবেশনের প্রবণত দিন দিন বৃদ্ধি পাওয়ায় বাঙ্গালী এই সংস্কৃতি শহরে বিলুপ্তির পথে।
