নিজস্ব প্রতিনিধি:
দেশটি এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে।শুক্রবার (৮ আগস্ট) মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।নতুন নীতিমালা অনুযায়ী, মালয়েশিয়ায় বৈধ টেম্পোরারি ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আর আলাদাভাবে এমইভি আবেদন করতে হবে না।
পিএলকেএস নবায়নের সময় ইমিগ্রেশন বিভাগ স্বয়ংক্রিয়ভাবে এই ভিসা প্রদান করবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই উদ্যোগ অভিবাসী শ্রমিকদের যাতায়াত প্রক্রিয়া সহজ করবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার রোধ করবে এবং সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও কার্যকর করবে। পাশাপাশি, এতে মালয়েশিয়ায় অবস্থানরত মিশনগুলোর নতুন ভিসা আবেদনের চাপও কমবে।
