তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব: প্রধানমন্ত্রী

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫৭ minutes ago

নিজস্ব প্রতিনিধিঃ

তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টে তরুণরা যেভাবে এগিয়ে এসেছিল, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও একইভাবে এগিয়ে আসতে হবে।শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরা পরিবর্তন এনেছিল। তেমনি এবার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তেও তরুণদের এগিয়ে আসতে হবে। তরুণরা চাইলে দেশটাকে পরিবর্তন করা সম্ভব।ডেঙ্গু প্রতিরোধের প্রসঙ্গে তিনি বলেন, শতভাগ না পারলেও ৮০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।৩ মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার।তিনি আরও বলেন, প্রতি সপ্তাহে এক ঘণ্টা নিজের আশপাশ পরিষ্কার করি। রাস্তা ঘাটে যত্রতত্র ময়লা না ফেলি।

তারেক রহমান বলেন, দেশটা সবাই মিলে গড়তে হবে। এসময় নিজেকে সুস্থ রাখার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখার আহ্বান জানান তিনি।