এ বছরের ডিসেম্বরে অমর একুশে বইমেলা ২০২৬।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ বছরের ডিসেম্বরে। আগামী ১৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে পুরো এক মাস চলবে এই বইমেলা।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গণমাধ্যমকে এ তথ্য জানান।তিনি বলেন, জাতীয় নির্বাচন ও রমজান উপলক্ষে প্রকাশকদের দাবির ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মহাপরিচালক আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের কারণে জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেলা আয়োজন সম্ভব নয়। আবার রমজানের পর ঈদের ছুটি শেষ করে মেলা আয়োজন করাও সম্ভব নয়। এতে মেলা এপ্রিল মাসে গড়াবে। সবকিছু বিবেচনা করেই ডিসেম্বরেই মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’তিনি যোগ করেন, এবারের বইমেলায় প্রকাশকদের স্বার্থ, পাঠকের উপস্থিতি এবং সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।