এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ বৃহস্পতিবার — জেনে নিন যেভাবে জানতে পারবেন ফলাফল।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) একযোগে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে সহজেই নিজেদের ফলাফল জানতে পারবে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—সকাল ১০টায় দেশের সব সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার ফল একসঙ্গে প্রকাশ পাবে।

ফল জানার তিনটি উপায়

  1. অনলাইনে:
    ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানা যাবে।
  2. শিক্ষা প্রতিষ্ঠান থেকে:
    সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বা কেন্দ্র থেকেও সরাসরি ফলাফল সংগ্রহ করা যাবে।
  3. এসএমএসের মাধ্যমে:
    মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
    বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বছর
    এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
    (উদাহরণ: DHA 123456 2025)

ফল প্রকাশ উপলক্ষে একই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে আগামী ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।