আলমডাঙ্গায় ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৭ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ মানবাধিকার কমিশন, আলমডাঙ্গা শাখার উদ্যোগে ৭৭তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস–২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ১০ ডিসেম্বর বুধবার বিকেলে র‍্যালি, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সম্মানিত সভাপতি আল আমিন হোসেন পরশ। সংস্থার সেক্রটারী খাইরুল ইসলাম’র সঞ্চালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক  আফিল উদ্দিন, ডা. লিয়াকত আলী।দিনটি উপলক্ষে মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি করা হয় এবং পরবর্তীতে আলোচনা সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।মানবসেবায় ওয়াজেদ হোসেন কচি এবং হাফিজুর রহমান হাফিজ, শিক্ষা খাতে আফিল উদ্দিন ,চিকিৎসায় ডাঃ লিয়াকত আলী এবং মানবাধিকার সুরক্ষায় বিশেষ অবদান রাখায় আল আমিন হোসেন পরশকে  গুণীজন  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম, শরাফত হোসেন,খন্দকার রাকিব হাসান রনি, মোস্তাফিজুর রহমান কাউসার, আল-মামুন রেজা, জাহাঙ্গীর আলম,সাইদুল ইসলাম ,জাহিদ হাসান,আহসান কবির বকুল, মাহফুজুর রহমান,হাফেজ গোলাম রাব্বি,হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন,জান্নাতুল ফেরদৌস উষা ,নাহিদা খাতুন, সুরভী শরিফা এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সাধারণ সদস্য, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি,গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ