নিজস্ব প্রতিনিধি:
রাজশাহীর চারঘাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে চারঘাট–বানেশ্বর মহাসড়কের শিশুতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন—চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামের মানছুর আলীর ছেলে মারুফ আহম্মেদ (১৭), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে শিমুল (৩০), এসকে বাদল গ্রামের হাবিবুর রহমানের ছেলে তুহিন আলী (২৩) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মোটরসাইকেলযোগে তিন বন্ধু চারঘাট বাজার থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা বালুভর্তি একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারুফ ও শিমুল মারা যান, আর তুহিনকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
