এবি পার্টির কুমারী ইউনিয়ন কার্যালয় উদ্বোধন ও ঈগল প্রতীকে রানার প্রচারণা।

লেখক: খাইরুল ইসলাম
প্রকাশ: ৮ মাস আগে

আলমডাঙ্গা প্রতিনিধি:

আলমডাঙ্গা আজ ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাধীন কুমারী ইউনিয়নে এবি(আমার বাংলাদেশ) পার্টির কুমারী ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন করেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন রানা। এসময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক।

আব্দুল্লাহ আল মামুন রানা তার বক্তব্যে বলেন, “পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ভোটের মাধ্যমে বিদায় দিতে হবে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্ত করতে আপনাদেরকে যোগ্য প্রার্থী দেখে ভোট দিতে হবে, মার্কা দেখে নয়। ২৪ এর বিপ্লবের মাধ্যমে পুরনো রাজনীতির কবর রচনা হয়েছে। এখন সময় এসেছে দেশকে বদলে দেওয়ার। বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ঈগল প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।

এছাড়াও, ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, “পুরাতন রাজনৈতিক সংস্কৃতিতে সাধারণ জনগণ এখন বিরক্ত হয়ে উঠেছে। সকলে নতুন রাজনীতির দিকে মুখিয়ে আছে। রানা ভাই আপনাদের সেই সংকট দূর করবে ইনশাআল্লাহ।

উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুসাব ইবনে শাফায়েত, কুমারী ইউনিয়ন এবি পার্টির নেতা ডা. শরিফুল, মোজাম্মেল হক প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক ও পরিচালনা করেন ডা. শরিফুল। এই নির্বাচনী সভায় কুমারী ইউনিয়নের আপামর জনসাধারণ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।