নিজস্ব প্রতিনিধিঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।
বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি মহানবীর প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখেন, ‘আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০ বছর আগে।’রাসুলুল্লাহ (সা.)-এর উম্মতের প্রতি গভীর মমতার কথা স্মরণ করে আজহারী আরও লেখেন, নবীজি (সা.) অশ্রুসিক্ত নয়নে উম্মতকে ভাই বলে সম্বোধন করেছিলেন।
কেয়ামতের কঠিন দিনে উম্মতের জন্য তিনি ‘উম্মাতি, উম্মাতি’ বলে উদ্বিগ্ন হবেন বলেও পোস্টে উল্লেখ করেন।তিনি আরও বলেন, মাকামে মাহমুদে সিজদায় অবনত হয়ে মহানবী (সা.) উম্মতের মুক্তির জন্য আল্লাহর কাছে আকুতি জানাবেন।পোস্টের শেষাংশে মহানবী (সা.)-এর প্রতি নিজের ভালোবাসা পুনর্ব্যক্ত করে আজহারী লেখেন, ‘কী করে আপনাকে ভালো না বাসি, ইয়া রসুলাল্লাহ?
