হোসেনপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত। মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জোরালো অবস্থানের আহ্বান।

লেখক: মোঃ খায়রুল ইসলাম ফকির
প্রকাশ: ১ বছর আগে

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভায় আরও উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ আল সোহান, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা আক্তার,উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন, সাবেক অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, পুমদী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমগোবিন্দপুর ইউপি চেয়ারম্যান এড. সাইদুল ইসলাম,জিনারী ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিদ, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ,কে,এম মোহাম্মদ আলী, সাংবাদিক মোহাম্মদ জাকির হোসেন, হোসেনপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আছমা, প্রমুখ। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন বলেন, মাদক ও জুয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “মাদকসেবী ও মাদক বিক্রেতাদের চিহ্নিত করে প্রতিটি ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রম চালু করা জরুরি।”অধ্যাপক এবিএম সিদ্দিক চঞ্চল মাদক নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সেলিং পরিচালনার প্রস্তাব দেন। বীর মুক্তিযোদ্ধা মো.রফিকুল ইসলাম বলেন, “মাদকসেবীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা সমাজের জন্য ভয়ংকর সংকেত। কঠোর আইনি পদক্ষেপ নিতে হবে।”উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন মাদক মামলার আসামিদের বিষয়ে কার্যকর পদক্ষেপ এবং প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার ওপর জোর দেন।সভায় উপস্থিত সবাই মাদক, জুয়া, চুরি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেন।