হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মাদক প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হোসেনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক কাজী নাহিদ ইভার সভাপতিত্বে এ সভা হয়। সভায় উপস্থিত ছিলেন— পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, উপজেলা বিএনপি আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান ফিরোজ উদ্দিন, মো. খুরশিদ উদ্দিন, আব্দুল কাইয়ুম, এডভোকেট সাইদুর রহমান, মো. আজাহারুল ইসলাম, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী আছমা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এ.কে.এম. মোহাম্মদ আলী, কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির, গ্রাম আদালতের কর্মকর্তা কবির উদ্দিন, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা এমদাদুল হকসহ অনেকে।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়—আসন্ন দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে ২৪ ঘণ্টা নিরাপত্তার জন্য ২ জন আনসার মোতায়েন ও পুলিশি টহল জোরদার করা।
মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধে সচেতনতা কার্যক্রম চালানো। ভেজাল খাদ্য রোধে বিশেষ অভিযান পরিচালনা।উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত হকারমুক্ত করা ও যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
