শেরপুর জেলায় আনসার-ভিডিপি বাহিনী কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"effects":1,"transform":1,"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। দিনের বেলা সূর্য দেখা দিলেও রাতে কনকনে শীত। ঠিক এই সময়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক শীত বস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার ৩০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে শেরপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি,এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি’র নির্দেশনায় আজ শেরপুর জেলায় কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ড মোঃ রাকিবুল ইসলাম, পিভিএম।
কম্বল বিতরণ শেষে আগত সদস্যদের উদ্দেশ্যে তিনি দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি বাহিনীর অবদান ও ভবিষ্যতে করনীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্বিতকরণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ নানাবিধ স্বেচ্ছাসেবামূরক কাজের প্রতি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট জনাব মোঃ মাসুম বিল্লাহ, শেরপুর জেলার সদর উপজেলা অফিসার মনোয়ারা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক মনিরুল ইসলাম, ঝিনাইগাতি উপজেলা প্রশিক্ষক ইলিয়াস উদ্দিন, নকলা উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম, নালিতাবাড়ী উপজেলা প্রশিক্ষিকা নিলুফা, শ্রীবর্ধী উপজেলা প্রশিক্ষিকা রওশানা আরা বেগমসহ  অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।