মেহেরপুরে রাষ্ট্রদ্রোহ মামলায় ১২ নারী নেত্রী বেকসুর খালাস।

লেখক: মামুন অর রশীদ
প্রকাশ: ৮ মাস আগে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে পুলিশের দায়ের করা একটি রাষ্ট্রদ্রোহ মামলায় জেলা মহিলা জামায়াতের সেক্রেটারিসহ ১২ জন নারী নেত্রীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন।মামলা সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রেক্ষাপটে দায়ের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের স্থিতিশীলতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছিল।

আদালতে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় আদালত আসামিদের খালাস দেন।রায় ঘোষণার পর আসামিপক্ষ আদালতের সিদ্ধান্তকে ন্যায়সঙ্গত বলে মন্তব্য করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জানায়, রায়ের কপি পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা তা বিবেচনা করা হবে।