মেহেরপুরে ট্রাক্টরের চাকা পিষ্ট হয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু।

লেখক: মামুন অর রশীদ
প্রকাশ: ৮ মাস আগে

গাংনী উপজেলা প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া কবরস্থান পাড়ায় ট্রাক্টরের ফালের চাকায় পিষ্ট হয়ে সিহাব (৮) নামে এক স্কুলপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে খেলাধুলার সময় অসাবধানতাবশত ট্রাক্টরের ফালের চাকার সঙ্গে জড়িয়ে পড়ে সে।

নিহত সিহাব স্থানীয় ওসমান গণির ছেলে বলে জানা গেছে। ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।