মহালছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা ঔষধ বিতরণ।

লেখক: মোঃ কাওছারুল ইসলাম
প্রকাশ: ১২ মাস আগে

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পার্বত্য জেলার মহালছড়িতে অসহায় লোকদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।মহালছড়ি সেনা জোনের মেডিকেল টিম এসব রোগীদের চিকিৎসা সেবা দেন। প্রায় ৪২জন রোগীকে নানা বিষয়ের উপর চিকিৎসা ও বিনামুল্যে ঔষধ প্রদান করেন।মহালছড়ি সেনা জোন’র ক্যাপ্টেন অতনু বিশ্বাস, আরএমও এ চিকিৎসা প্রদান করেন। চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা এবং দাঁতের ব্যথা ইত্যাদি রোগীদের এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।