মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিশেষ নির্দেশনা।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধের ভেতরে সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে।এছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত নিষিদ্ধ থাকবে।

বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো পোস্টার, ব্যানার বা ফেস্টুন টানানো যাবে না।এদিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় স্মৃতিসৌধ এলাকার ফুলের বাগান বা পরিবেশের যেন কোনো ক্ষতি না হয়—এ জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।