মশিন্দা বামনকোলায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৮ মাস আগে

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

.মাদার অফ ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী সাবেক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আজ (৪ ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার, বিকেল ৪ ঘটিকায় গুরুদাসপুর উপজেলার বামনকোল মধ্যমপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নাটোর জেলা বিএনপি, সাবেক সভাপতি, গুরুদাসপুর উপজেলা বিএনপি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, সাবেক পুলিশ কর্মকর্তা।

এছারাও উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক, গুরুদাসপুর উপজেলা বিএনপি, মোঃ শাহিন কাওছার, সাবেক সাধারণ সম্পাদক, ৫নং ধারাবারিষা ইউনিয়ন বিএনপি, মোছাঃ রোকসানা আক্তার লিপি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, মোঃ ইসরাফিল শেখ, সিনিয়র সদস্য, গুরুদাসপুর উপজেলা যুবদল, মাসুদ রানা প্রামানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক, গুরুদাসপুর উপজেলা ছাত্রদল, আব্দুল আলিম প্রামানিক, আহবায়ক সদস্য ও সাবেক সহ-দপ্তর সম্পাদক, সরকারি বাঙলা কলেজ ছাত্রদল, সহ তৃণমূল বিএনপি ও সকল অঙ্গসংগঠন উপস্থিত ছিলেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোঃ শরিফুল ইসলাম বিপ্লব, আহ্বায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল।