ভারতে আটক সেই বাংলাদেশের পুলিশের পরিচয় পাওয়া গেছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

ভারতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় নিশ্চিতভারতে প্রবেশের সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে ধরা পড়েছেন বাংলাদেশ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। রবিবার তাকে দক্ষিণ ২৪ পরগনার বসিরহাট মহাকুমা আদালতে হাজির করা হয়। তার নাম আরিফুজ্জামান।বিএসএফ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় নিয়মিত টহল চলাকালে সীমান্ত পেরোনোর সময় তাকে আটক করা হয়।

পরে তার কাছ থেকে উদ্ধার হওয়া নথি পরীক্ষা করে জানা যায়, তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা।আরিফুজ্জামানের বাড়ি নীলফামারী জেলায়। গত রাতেই বিথারী সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে জীবন রক্ষার্থে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন।এরপর স্বরূপনগর থানা পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে রবিবার আদালতে সোপর্দ করেছে।