আন্তর্জাতিক ডেস্ক:
সাম্প্রতিক ‘এপস্টেইন ফাইলস’-এ ফাঁস হয়েছে তারিয়ে রোড-লারসেন নামে একজন কূটনীতিকের এমন মন্তব্য। কিন্তু কে এই লারসেন? কেন এমন মন্তব্য করেছিলেন তিনি?
লারসেন নরওয়ের একজন প্রখ্যাত কূটনীতিক এবং জাতিসংঘের সাবেক দূত। তিনি অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউট’-এর প্রেসিডেন্ট ছিলেন। তবে ২০২০ সালে জেফরি এপস্টেইনের সঙ্গে আর্থিক লেনদেন ও ঘনিষ্ঠ সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ার পর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় ‘অসলো অ্যাকর্ড’–এর সঙ্গে যুক্ত থাকার কারণে আন্তর্জাতিক মহলেও সুপরিচিত মুখ তিনি।
দাবি করা হচ্ছে, এমন এক সুপরিচিত ব্যক্তিই নাকি ২০১৫ সালের ২৫ ডিসেম্বর কুখ্যাত আমেরিকান যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে পাঠানো এক ই-মেইলে ভারতীয়দের উদ্দেশে ওই বর্ণবিদ্বেষী ও চরম আপত্তিকর মন্তব্য লিখেছিলেন।মার্কিন বিচার বিভাগ ‘এপস্টেইন ফাইলস’-এর যে সাম্প্রতিক সংস্করণ প্রকাশ করেছে, সেই সব নথির মধ্য থেকেই বেরিয়েছে লারসেনের এই ভারত-বিদ্বেষী বিস্ফোরক ই-মেইল।এই মেইলে লারসেনের কোনো অপরাধমূলক আচরণের প্রমাণ নেই। তার বিরুদ্ধে কোনো অভিযোগও নেই।
তবে ভারতীয়দের নিয়ে তার এই মন্তব্য ফাঁস হতেই ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় নেটিজনরা।সোশ্যাল মিডিয়ায় অনেকেই একে ‘ঘৃণ্য’, ‘লজ্জাজনক’ ও ‘ভারত বিদ্বেষের নগ্ন উদাহরণ’ বলেছেন। একজন এমনও লিখেছেন, ‘ফাঁস করার জন্য ধন্যবাদ। নরওয়েইয়ানদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, আমরা এখন তা জেনে গেলাম।’এই প্রতিবেদন লেখা পর্যন্ত, লারসেন ওই ই-মেইলের বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেননি।
