শহীদ বুদ্ধিজীবী দিবসে দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর পক্ষ থেকেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় জানানো হয়।
আজ শনিবার সকাল থেকে রাজধানীর রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বেদি।
