বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে মহালছড়িতে দোয়া মাহফিল।

লেখক: মোঃ কাউসারুল ইসলাম
প্রকাশ: ১ বছর আগে

মহালছড়ি প্রতিনিধি:

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ (যুদ্ধ) বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মহালছড়ি উপজেলা প্রশাসন ।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর মহালছড়ি উপজেলা পরিষদ জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিলে মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান ,শিক্ষক, শিক্ষার্থী, উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।