বাংলাদেশকে আল্টিমেটাম দিলো আইসিসি।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মাস আগে

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশকে নিয়ে বোর্ড সভার আয়োজন করেছিল আইসিসি। এ সভায় সদস্য দেশগুলোর ভোটাভুটিতে হেরে গেছে বাংলাদেশ। অধিকাংশ দেশ বাংলাদেশের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিয়েছে।এদিকে ভোটাভুটিতে হেরে যাওয়ায় বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আইসিসি।

বাংলাদেশ ভারতে খেলতে যাবে কিনা এ সিদ্ধান্ত জানাতে হবে একদিনের মধ্যে। অন্যথায় বাংলাদেশের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তাশঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল।