বর্ণিল আয়োজনে সমাপ্ত হলো নর্দান ইউনিভার্সিটির Bsc in CSE এর 48তম ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান।

লেখক: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মাস আগে

বিশেষ প্রতিনিধি:

গত ১২.০৯.২০২৫ইং রোজ শুক্রবার নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর Fall-2022 সেশনের 48তম ব্যাচের ফেয়ালওয়েল অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত ফেয়ালওয়েল অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে ছিল দেশ সেরা এক নম্বর আতর ব্র্যান্ড আলিফ আতর কোম্পানি। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জনাব মোঃ রায়হান-উল-মাসুদ (এসোসিয়েট প্রফেসর এন্ড হেড, ডিপার্টমেন্ট অফ সিএসই), জনাব মুহাম্মদ সামসুদ্দোহা আলম (এসোসিয়েট প্রফেসর এন্ড কো-অর্ডিনেটর) ডিপার্টমেন্ট অফ সিএসই, জনাব ড. মোঃ রুহুল আমিন (এসোসিয়েট প্রফেসর এন্ড কো-অর্ডিনেটর) ডিপার্টমেন্ট অফ সিএসই এবং আলিফ আতর কোম্পানির হেড অফ মার্কেটিং জনাব ইব্রাহিম খলিল।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এ কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই অনুষ্ঠানে স্টুডেন্টদের জন্য ছিল আলিফ আতর কোম্পানির একটি আকর্ষণীয় স্টল। স্টলে সকলের জন্য ছিল পারফিউম স্নিফিং জোন, এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য ছিল আলিফের বিশেষ অর্গানিক C70 ও G20 সিরিজের আতরে স্পেশাল ২২% ডিসকাউন্ট। একইসাথে অনুষ্ঠানে আলিফ আতর কোম্পানির স্টলে চলছিল ট্যালেন্ট হান্টিং প্রোগ্রাম, যেখানে আলিফ আতর কোম্পানি মেধাবি স্টুডেন্টদের বায়োডাটা সংগ্রহ করে। অনুষ্ঠানে আলিফ আতর কোম্পানি একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এবং বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের হেড অফ মার্কেটিং জনাব ইব্রাহিম খলিল।

পুরস্কার হাতে কুইজ বিজয়ীদের সাথে আলিফ আতর কোম্পানি এর হেড অফ মার্কেটিং জনাব ইব্রাহিম খলিল।


অনুষ্ঠান শেষে আলিফ আতর কোম্পানিকে নর্দান ইউনিভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে স্পন্সরশীপ ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত আয়োজনে আলিফ আতর কোম্পানির হেড অফ মার্কেটিং জনাব ইব্রাহিম খলিল ও ব্র্যান্ড মানেজার জনাব রফিকুল ইসলাম এর হাতে ক্রেস্ট প্রদান করেন জনাব মুহাম্মদ সামসুদ্দোহা আলম এসোসিয়েট প্রফেসর এন্ড কো-অর্ডিনেটর এবং ছাত্রনেতা মোঃ হেলাল খান ও হাসিন সারোয়ার, ডিপার্টমেন্ট অফ সিএসই।

আলিফ আতর কোম্পানির প্রতিনিধির হাতে স্পন্সরশীপ ক্রেস্ট তুলে দিচ্ছেন ডান দিক থেকে জনাব মুহাম্মদ সামসুদ্দোহা আলম এসোসিয়েট প্রফেসর এন্ড কো-অর্ডিনেটর এবং ছাত্রনেতা মোঃ হেলাল খান ও হাসিন সারোয়ার, ডিপার্টমেন্ট অফ সিএসই।


অনুষ্ঠান শেষে একবিশেষ সাক্ষাৎকারে ছাত্রনেতা মোঃ হেলাল খান কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, “দেশ ও জনগণের সেবায় ইঞ্জিনিয়ারদের এগিয়ে আসতে হবে। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের অবশ্যই একাডেমিক শিক্ষার বাইরেও হাতে-কলমে ইন্ডাস্ট্রিয়াল শিক্ষার প্রতি জোর দিতে হবে। বর্তমান যুগটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে পাল্লা দিতে হলে সকলকে অবশ্যই সবচেয়ে লেটেস্ট টেকনোলজিতে দক্ষ হতে হবে।” এছাড়াও তিনি আরো বলেন, “নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে একাডেমিক পড়াশোনার পাশাপাশি হাতে কলমে বিভিন্ন টেকনোলজির ট্রেইনিং প্রদান করা হয়, এতে করে শিক্ষাজীবনেই একজন শিক্ষার্থী টেকনোলজিতে অত্যন্ত দক্ষ হয়ে টেকনোলজি ইন্ডাস্ট্রিতে বিশাল অবদান রাখতে পারে। নর্দান ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিনির্মানে পাশে থাকার জন্য।” সাক্ষাৎকার শেষে তিনি এই বিশেষ আয়োজনে সাথে থাকার জন্য আলিফ আতর কোম্পানিকে ধন্যবান জানান।