ফেসবুকে দোলনা বিক্রির নামে প্রতারণা, অসংখ্য ক্রেতা আর্থিক ক্ষতির শিকার

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

অনলাইন ডেস্ক:
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে প্রতারণার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। সম্প্রতি একটি ভুয়া ফেসবুক পেজ “Dolna house bd”  নামে দোলনা বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রতারণার কৌশলটি বেশ চতুর। প্রথমে সুন্দর দোলনার ছবি ও অস্বাভাবিকভাবে কম দামে বিজ্ঞাপন দিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়। আগ্রহী ক্রেতারা পেজে যোগাযোগ করলে তাদের অগ্রিম টাকা পাঠাতে বলা হয়। কেউ কেউ পূর্ণ মূল্যও পরিশোধ করছেন। কিন্তু টাকা পাঠানোর পর সেই পেজ বা প্রোফাইল থেকে ক্রেতাকে ব্লক করে দেওয়া হচ্ছে। ফলে যোগাযোগের আর কোনো উপায় থাকছে না।
ভুক্তভোগীদের একজন জানান, “আমি দোলনা কেনার জন্য ডেলিভারি চার্জ বাবদ ২০০ টাকা বিকাশে পাঠাই। তারপর থেকেই কোনো যোগাযোগ নেই। কয়েকদিন পরে আবার ফোন দিয়ে আমাকে পুরো মূল্য পরিশোধ করতে বলে। বিষয়টি সন্দেহ হলে বিস্তারিত খবর নিতেই তারা পেজ থেকেও আমাকে ব্লক করে দিয়েছে। তারা 01998486434 এবং 01337634158 এই দুটি নাম্বার থেকে যোগাযোগ করেছিলো।”

এমন প্রতারণা বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। সাইবার অপরাধ দমন ইউনিট এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছে এ সংক্রান্ত একাধিক ভুক্তভোগী।
বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, কোনো অচেনা অনলাইন পেজে অগ্রিম টাকা না পাঠিয়ে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের (ক্যাশ অন ডেলিভারি) পদ্ধতি অনুসরণ করাই সবচেয়ে নিরাপদ।
আপনি যদি এমন প্রতারণার শিকার হয়ে থাকেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় অথবা সাইবার অপরাধ দমন ইউনিটে অভিযোগ জানান।