মাদারীপুর শিবচর উপজেলা পাঁচ্চর স্ট্যান্ডে কাচ্ছির মাংস নিয়ে সন্দেহ: কুকুরের মাংসের অভিযোগ দাবি স্থানীয়দের।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারিপুর প্রতিনিধি:

তথ্য চিত্র অপি মুন্সী মাদারীপুর জেলা প্রতিনিধি মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর স্ট্যান্ডে অবস্থিত ‘হাজী কাচ্ছি ঘর’ নামক একটি খাবারের দোকানে কাচ্ছির মাংস নিয়ে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে।স্থানীয় এক ক্রেতা কাচ্ছি খাওয়ার পর মাংসের স্বাদ ও হাড় দেখে সন্দেহ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, পরিবেশিত মাংসটি গরু বা খাসির না হয়ে অন্য কোনো প্রাণীর, এমনকি কুকুরের মাংস হতে পারে।

বিষয়টি দোকানদারকে জানালে তিনি স্পষ্টভাবে কিছু বলতে পারেননি।পরে সন্দেহভাজন হলে ক্রেতা পরে ল্যাব টেস্টের প্রস্তাবে দেন দোকানদার এড়িয়ে যায়। সংগ্রহ করে স্থানীয় হাসপাতাল বা খাদ্য পরীক্ষাগারে পাঠানোর প্রস্তাব করা হলেও দোকানদার তাতে অনীহা প্রকাশ করেন। এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এ ঘটনায় দ্রুত তদন্ত ও মাংসের বৈজ্ঞানিক পরীক্ষা করার দাবি জানিয়েছেন।