পুলিশ- ইনকিলাব মঞ্চের সংঘর্ষ, ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৬ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ইনকিলাব মঞ্চের যাত্রায় বাঁধা দিয়েছে পুলিশ। এসময় পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরাও পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন।

দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের জলকামান গাড়ি ভাঙচুরে ঘটনা ঘটে।এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ আরও কয়েকজন এতে আহত হয়েছেন বলে জানা গেছে।বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে, ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।